Blogs

Inside Cosmic Enigma: Daily Activities

13/03/2026

Iftar and Get together

Cosmic Enigma Astronomy Club–এর আয়োজিত Iftar & Get Together। 

পবিত্র রমজানের এই বরকতময় সময়ে একসাথে ইফতার করার মাধ্যমে আমাদের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হলো।

চট্টগ্রামের Atomic Energy Center–এ আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে ইফতার, আড্ডা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিজ্ঞান, মহাকাশ ও জ্ঞানের প্রতি ভালোবাসা যেমন আমাদের একত্র করেছে, তেমনি এই আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করেছে।

এই সফল আয়োজন বাস্তবায়নে যারা পরিশ্রম করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আশা করি ভবিষ্যতেও Cosmic Enigma জ্ঞান, বন্ধুত্ব ও অনুপ্রেরণার এমন আরও সুন্দর আয়োজন করে যাবে। 

� Together under the same sky, united by curiosity.

#CosmicEnigma
#IftarGetTogether
#AstronomyClub

651062595 122173690406789853 8820290754539500536 n
13/03/2026

Iftar and Get together

চট্টগ্রামের Atomic Energy Center–এ আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা
একত্রিত হয়ে ইফতার, আড্ডা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এই সফল আয়োজন বাস্তবায়নে যারা পরিশ্রম করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


650232286 122173690394789853 2071294440285428653 n
01/02/2026

BCSIR আয়োজিত Science and Industrial Technology Fair-2026 এ Special Category Award অর্জন

🏆 COSMIC ENIGMA–এর জন্য গর্বের এক ঐতিহাসিক অর্জন!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বিজ্ঞান ক্লাব “COSMIC ENIGMA”
BCSIR আয়োজিত Science & Industrial Technology Fair–2026 এ Special Category Award অর্জন করেছে।
এই স্বীকৃতি আমাদের টিমের বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল প্রমাণ। 🚀
আমাদের ক্লাবকে এই পুরস্কার প্রদান করা হয়েছে বিশেষভাবে —
🪐 শিক্ষার্থীদের মধ্যে এস্ট্রোনমি ও কসমোলজি বিষয়ে আগ্রহ সৃষ্টি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য
🪐 অটোমেটেড অপটিক্যাল ও ভিজ্যুয়াল এস্ট্রোনমি নিয়ে অগ্রগামী গবেষণা পরিচালনার জন্য
আমরা মহাকাশ অনুসন্ধান, বিজ্ঞান শিক্ষা বিস্তার এবং আগামী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এই সম্মানের জন্য BCSIR–কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🔭✨
Cosmic Enigma — যেখানে বিজ্ঞান মেলে স্বপ্নের সাথে। 🌌

whatsapp image 2026 02 11 at 7.20.57 pm(9)
31/01/2026

BCSIR বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা — ২য় দিনের অভিজ্ঞতা

আজ আমরা BCSIR মেলার ২য় দিনের আয়োজনেও অংশগ্রহণ করেছি, যেখানে দর্শকদের অসাধারণ এনগেজমেন্ট লক্ষ্য করা গেছে।
আমাদের টেলিস্কোপের মাধ্যমে চাঁদ (Moon) ও বৃহস্পতি (Jupiter) পর্যবেক্ষণের সুযোগ পেয়ে দর্শকরা ছিলেন ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত। 🌙🔭🪐
বিশেষ করে লক্ষ্য করার মতো বিষয় ছিল —
অনেক ভিড় থাকা সত্ত্বেও দর্শকরা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে একে একে আকাশের এই বিস্ময়কর দৃশ্য উপভোগ করেছেন।
তাদের কৌতূহল, বিস্ময় আর খুশির মুখ আমাদের টিমকে আরও অনুপ্রাণিত করেছে। ✨

এভাবেই আমরা বিজ্ঞান ও মহাকাশের সৌন্দর্য মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে চাই।
Cosmic Enigma টিম — স্বপ্ন দেখায় আকাশ ছুঁতে। 🚀
622620834 122168516570789853 1767083852481557206 n
30/01/2026

BCSIR বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা

আমাদের স্টার মডারেটর সবার প্রিয় মি.সজিব ভাই ফেয়ারের দর্শকদের এস্ট্রোনোমির বিভিন্ন বিষয় সহজ ও আকর্ষণীয়ভাবে ব্যাখ্যা করছিলেন।
মহাকাশের রহস্য, গ্রহ-নক্ষত্রের গল্প আর বিজ্ঞানের চমক—সব মিলিয়ে দর্শকদের জন্য ছিল এক অনন্য শেখার অভিজ্ঞতা।

Cosmic Enigma সবসময়ই চেষ্টা করে জ্ঞানকে সবার জন্য সহজ, মজাদার ও অনুপ্রেরণাদায়ক করে তুলতে। ✨🔭
623791998 122168503394789853 3385355547632431793 n
29/01/2026

BCSIR মেলায় Cosmic Enigma টিম

আজকে আমরা BCSIR বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করতে এসে পুরো দিনটা দারুণভাবে কাটিয়েছি। 🚀
নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ আর অসাধারণ পরিবেশ — সব মিলিয়ে দিনটা ছিল স্মরণীয়।
তবে মজা এখানেই শেষ না!
আগামীকাল মেলা চলবে আরও পুরোদমে, আর আমাদের উদ্দমী ও ডেডিকেটেড মেম্বাররা আপনাদের জন্য পুরো সময় জুড়ে এভেইলেবল থাকবে। 💫
আপনারা এসে আমাদের কাজ দেখুন, আইডিয়া শেয়ার করুন, প্রশ্ন করুন — আমরা আপনাদের সঙ্গে মহাকাশ, বিজ্ঞান ও ইনোভেশনের গল্প ভাগ করে নিতে প্রস্তুত! 🔭🛰️

কালকে অবশ্যই দেখা হবে BCSIR মেলায়!
✨ Cosmic Enigma টিম
622856314 122168516564789853 5751263386091607707 n
22/01/2026

শিশু-কিশোর সমাবেশ–২০২৬ এ Cosmic Enigma (Astronomy & Science Club) এর অংশগ্রহণ

মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু-কিশোর সমাবেশ–২০২৬ নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। 🌱✨
এই আয়োজনের অংশ হিসেবে Cosmic Enigma (Astronomy & Science Club) অংশগ্রহণ করে এবং শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। আমাদের স্টলের মাধ্যমে অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ ও বিজ্ঞানভিত্তিক ধারণা সম্পর্কে জানার সুযোগ পায়, যা তাদের কৌতূহল ও সৃজনশীল চিন্তাকে আরও উজ্জীবিত করে। 🚀🔭
এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক আয়োজন শিশু-কিশোরদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, এমন একটি সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে Cosmic Enigma গর্বিত। 🌌💙

616835358 122167559186789853 2463225033984065830 n
22/01/2026

শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন

মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু-কিশোর সমাবেশ–২০২৬ নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। 🌱✨

এই আয়োজনের অংশ হিসেবে Cosmic Enigma (Astronomy & Science Club) অংশগ্রহণ করে এবং শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। আমাদের স্টলের মাধ্যমে অংশগ্রহণকারীরা জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ ও বিজ্ঞানভিত্তিক ধারণা সম্পর্কে জানার সুযোগ পায়, যা তাদের কৌতূহল ও সৃজনশীল চিন্তাকে আরও উজ্জীবিত করে। 🚀🔭

এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক আয়োজন শিশু-কিশোরদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, এমন একটি সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে Cosmic Enigma গর্বিত। 🌌💙
whatsapp image 2026 01 27 at 12.32.41 pm
01/01/2026

🌟 Cosmic Enigma-এর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা 🌟

মহাকাশ! Cosmic Enigma!! 2026!!!
মহাজাগতিক আলো,
জমবে খেলা ভালো...

সবাইকে নতুন বছরে কসমিক শুভেচ্ছা ♥️
605903121 122165292794789853 7056240341843484306 n
21/12/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে “1st Astronomy Roundtable & Night Sky Observation” – এক অনন্য অভিজ্ঞতা 🌌

Chittagong Astronomical Society আয়োজিত
“1st Astronomy Roundtable & Night Sky Observation” প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে Cosmic Enigma অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জ্ঞানসমৃদ্ধ আলোচনা, প্রাণবন্ত অংশগ্রহণ এবং রাতের আকাশ পর্যবেক্ষণের চমৎকার অভিজ্ঞতা—সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল দারুণ সফল ও অনুপ্রেরণাদায়ক।

এমন একটি সুন্দর, সুসংগঠিত ও প্রাণবন্ত আয়োজনের জন্য Chittagong Astronomical Society-কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় একসাথে কাজ করার প্রত্যাশায় রইলাম।
untitled
10/12/2025

দুরবিনে মহাবিশ্ব: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Cosmic Enigma ও দুরবিন টিমের যৌথ আয়োজন 🔭

১০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আকাশের রহস্য উন্মোচনে দুরবিন টিমের অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ। কুইজ ও টেলিস্কোপ অবজারভেশনের মাধ্যমে শিক্ষার্থী ও দর্শনার্থীরা গ্রহ নক্ষত্র থেকে দূরবর্তী গ্যালাক্সি পর্যন্ত অনন্য অভিজ্ঞতা লাভ করেছে।
Cosmic Enigma-এর পক্ষ থেকে দুরবিন টিমকে আন্তরিক কৃতজ্ঞতা। ✨

600142229 122162743004789853 1316207973486007043 n
10/12/2025

টেলিস্কোপে মহাবিশ্ব:Chittagong University Research & Higher Study Society (CURHS)- কর্তৃক আয়োজিত Astronomy Talks & Sky Observation 2.0–এ Cosmic Enigma

Astronomy Talks & Sky Observation 2.0 ইভেন্টে Telescope & Sky Observation Partner হিসেবে যুক্ত থাকতে পেরে Cosmic Enigma পরিবার সত্যিই অত্যন্ত আনন্দিত ও সম্মানিত।
এত সুন্দর ও শিক্ষামূলক আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ Chittagong University Research & Higher Study Society (CURHS)-কে।
দিবা ও রাত্রিকালীন জ্যোতির্বৈজ্ঞানিক কার্যক্রমে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অতিথি ও স্বেচ্ছাসেবকদের উচ্ছ্বাস আমাদের আরও অনুপ্রাণিত করেছে।
🔭✨ আকাশ পর্যবেক্ষণ, জ্যোতির্বিদ্যার আলোচনা এবং জ্ঞানের এই মহাবিশ্ব—সবকিছুর অংশ হতে পারাটা Cosmic Enigma–র জন্য গর্বের।
আমরা আশা করি ভবিষ্যতেও এমন বৈজ্ঞানিক ও জ্ঞানবিনিময়মূলক আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পারব।
আবারও ধন্যবাদ সবাইকে—
598041215 888867990476159 143950859722575524 n
25/10/2025

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ১৭তম আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা — টেলিস্কোপ সহায়তায় Cosmic Enigma 🔭🌌

চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হলো ১৭তম আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালার চট্টগ্রাম পর্ব। গত ২৩–২৫ অক্টোবর চট্টগ্রামের সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালায় জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ছিল মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে বিভিন্ন আলোচনা, শেখার সুযোগ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের কার্যক্রম।

এই আয়োজনে Cosmic Enigma তাদের টেলিস্কোপ নিয়ে উপস্থিত থেকে আকাশ পর্যবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। অংশগ্রহণকারীরা টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশের বিভিন্ন জ্যোতিষ্ক পর্যবেক্ষণের এক অনন্য অভিজ্ঞতা লাভ করেন।

জ্ঞানচর্চা ও মহাবিশ্ব সম্পর্কে কৌতূহল বাড়াতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রসারে এ ধরনের উদ্যোগের সাথে থাকতে পেরে Cosmic Enigma গর্ববোধ করে। #CosmicEnigma #AstronomyWorkshop #AbdulJabbarAstronomyWorkshop #SkyObservation #Astronomy #ScienceEducation

untitled
25/10/2025

বিজ্ঞানচিন্তা প্ল্যাটফর্মে Cosmic Enigma — বিজ্ঞানচর্চার আরেকটি ধাপ 🔭

Cosmic Enigma–এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞানচিন্তা–কে, আমাদের আয়োজন/কার্যক্রমকে সুন্দরভাবে কভারেজ প্রদান করার জন্য।

তাদের এই উদ্যোগ বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের কার্যক্রমকে তাদের প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।
এই ধরণের সহযোগিতা ভবিষ্যতেও বিজ্ঞানভিত্তিক কাজকে ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
আবারও ধন্যবাদ বিজ্ঞানচিন্তা পরিবারকে।

25/10/2025

বিজ্ঞানচিন্তা প্ল্যাটফর্মে Cosmic Enigma — বিজ্ঞানচর্চার আরেকটি ধাপ 🔭

Curious About The Universe? Let's Explore It Together! 

Join Cosmic Enigma and unlock the wonders of astronomy, science, and technology with a community of young explorers.

Scroll to Top